গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ২ তরুণ নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গুঞ্জনগর রাজবাড়ী এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই তরুণ নিহত হয়েছেন।
সোমবার (২৪ এপ্রিল) দুপুর ১২টায় ওই এলাকায় এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্ল্যা এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার ভিটশ্বর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে ইমন (১৭) এবং একই গ্রামের জয়নদ্দির ছেলে আজিম হোসেন (১৬)।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্ল্যা জানান, সোমবার দুপুরে আজিম ও ইমন কালীগঞ্জ থেকে নলডাঙ্গা আসার পথে গুঞ্জনগর রাজবাড়ী নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মেহগনি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ইমন নিহত হন। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আজিমকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed