Main Menu

গোলাপগঞ্জে ৩ বছরের সাজা এড়াতে ২৫ বছর পলাতক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে প্রতারণার মামলায় ৩ বছরের সাজা থেকে বাঁচতে ২৫ বছর ধরে পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি সেবুল আহমদ (৪২) উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বরায়া দক্ষিণভাগ রামপা গ্রামের নানু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে ২৫ বছর পূর্বে একটি প্রতারণার মামলা হয়েছিল। সেই মামলায় পাওয়া ৩ বছরের সাজা এড়াতে দীর্ঘ ২৫ বছর ধরে তিনি পলাতক ছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed