ছাতকে সুরমা নদীতে ডুবে শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ছাতকে সুরমা নদীর পানিতে ডুবে নুর আলম (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৩ এপ্রিল) বিকেলে সুরমা নদীতে ডুবে সে মারা যায়।
নুর আলম ছাতক পৌরসভার বাগবাড়ি সাহেব টিলা এলাকার রেবাজ মিয়ার ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, রোববার বিকেলে নুর আলম তার সমবয়সীদের সাথে শহরের ডাক বাংলো এলাকায় সুরমা নদীর তীরে ঘুরতে গিয়ে একটি নৌকায় উঠে। ওই নৌকা থেকে পা ফসকে নদীর পানিতে পড়ে সে তলিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন নদীতে জাল ফেলে তাকে অনেক খোঁজাখুঁজি করে। একপর্যায়ে সন্ধ্যায় তার মৃত দেহ উদ্ধার করা হয়।
শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed