দেশের চার জেলায় বজ্রপাতে ১০ কৃষকের প্রাণহানি
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও নেত্রকোনায় বজ্রপাতে ১০ কৃষকের প্রাণহানি হয়েছে।
রোববার (২৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত হাওরে ধান কাটতে গিয়ে এই চার জেলার বিভিন্ন উপজেলার কৃষকরা বজ্রপাতের শিকার হয়ে প্রাণ হারিয়েছে।
বজ্রপাতে সিলেটের বালাগঞ্জে ১ জন, সুনামগঞ্জের ছাতকে ৩ জন, তাহিরপুর উপজেলায় একজন, দোয়ারাবাজারে ২ জন, মৌলভীবাজারে শ্রীমঙ্গল একজন, কমলগঞ্জে একজন এবং নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ১জন মারা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এদিকে, রোববার সকাল ১১টর দিকে বজ্রপাতে সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার মোহাম্মদপুর এলাকায় আনছার আলী (৭০) নামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি মোহাম্মদপুর এলাকার মৃত দুদু মিয়ার ছেলে।
ইউপি চেয়ারম্যান নাজমুল আলম জানান, সকালে জমিতে ধান কাটতে যান আনছার আলী। বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার একটি হাওরে সকালে ধান কাটতে গেলে বজ্রপাতে তিন কৃষক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারা সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক জানান, বজ্রপাতে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের দেবেরগাঁও গ্রামের হোসাম মিয়ার ছেলে মহিম মিয়া (১৩) ও বড়কাপন গ্রামের আরশ আলী (৬০) এবং চরমহল্লা ইউনিয়নের চরদুর্লভ গ্রামের গোলাম মোস্তফার ছেলে আব্দুস সামাদ (৪৫) প্রাণ হারিয়েছে।
প্রায় একই সময়ে দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর এলাকার চৌদ্দকুড়ি হাওর ও কালাদেউরা হাওরে ধান কাটার সময় বজ্রপাতে আরও দুই কৃষকের প্রাণহানি ঘটে। তারা হলো দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রণভূমি গ্রামের কৃষক তারা মিয়া ও মিলন মিয়া।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর জানান, সকালে তাহিরপুরে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে রমজান মিয়া নামের আরেক কৃষকের প্রাণহানি ঘটে। এ সময় আরেক কৃষক আহত হন। কৃষক রমজান মিয়া (১৬) উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন কুকুরকান্দি গ্রামের হাছন আলীর ছেলে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার জানান, গোলাঘাট হাওরে ধান কাটতে গিয়ে কিশোর রমজান বজ্রপাতে মারা গেছে। এ ঘটনায় আহত যুবককে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জে বজ্রপাতে ২ কৃষক প্রাণ হারিয়েছে। এ ঘটনায় আহত ১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসি ও পুলিশ জানান, রোববার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের লালবাগে রিয়াজ উদ্দিন মাঠে ধানকাটার সময় বজ্রপাত হলে ঘটনা স্থালে তার মৃত্যু হয়। এঘটনায় হায়দার মিয়া নামের এক ব্যক্তি আহত হয়। আহতকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
অপরদিকে কমলগঞ্জের তিলকপুর এলাকায় মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে সম্য শব্দকর নামের এক কৃষক মারা যায়। এ ঘটনায় তার একটি গরু মারা যায়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার ও কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, নিহত ২ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে ইকইদিন সকালে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের বন্দউষান গ্রামে ধান কাটতে গিয়ে বজ্রপাতে রবিকুল হাসান নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় তার ছোট ভাই হাবুল্লাহ হাসান আহত হয়েছেন।নিহত রবিকুল হাসান বন্দউষান গ্রামের আব্দুস কুদ্দুসের বড় ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে বৃষ্টির মধ্যেই বন্দউষান বিলে জমিতে ধান কাটার কাজ করছিলেন রবিকুল ও হাবুল্লাহ। এ সময় বজ্রপাত হলে দুজনই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রবিকুল হাসানকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।
স্থানীয় ৩ নম্বর ওয়ার্ড ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, তারা দুজনই ধান কাটার শ্রমিক। বজ্রপাতে রবিকুল হাসানের মৃত্যু হয়েছে। তার ছোট ভাই হাবুল্লাহ হাসান আহত হয়েছেন।
ইউপি সদস্য জসিম উদ্দীন আরও বলেন, মরদেহ বাড়িতে নিয়ে দাফন করা হচ্ছে। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন।
Related News
আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতি শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ (১২ জুন)। দিবসটির এRead More
ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় আসছেন শুক্রবার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগামীকাল শুক্রবার (১২ জুন) ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইRead More



Comments are Closed