ঈদের নামাজে জুতা হারানো নিয়ে সংঘর্ষ, যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মাইজখলা গ্রামে ঈদের নামাজের সময় মসজিদের সামনে থেকে জুতা হারানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০জন আহত হয়েছে।
নিহত কাশেম মিয়া (৩০) দোয়ারাবাজার উপজেলার মৃত ইদ্রিস আলীর ছেলে।
শনিবার (২২ এপ্রিল) সকালে ঈদের নামাজের পর এই সংঘর্ষ ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের ১৫ জনকে আটক করেছে পুলিশ। আহতরা সিলেট-সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ঈদের নামাজের পর এক বাচ্চার জুতা হারিয়ে যায়। জুতা হারানোকে কেন্দ্র করে একই গ্রামের শান্ত মিয়া এবং রহমত আলীর পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত হয় শান্ত মিয়ার নাতি কাশেম। বিকেল ৪টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, ‘ঈদের দিন সকালে নামাজের পর বাচ্চার জুতা হারানো নিয়ে শান্ত মিয়া ও রহমত মিয়ার পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় সিলেট হাসপাতালে একজন মারা যায় বিকালে। ঘটনাস্থল থেকেই উভয় পক্ষের ১৫ জনকে আটক করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর হত্যা মামলা নেওয়া হবে।’
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed