Main Menu

গাইবান্ধায় বাসচাপায় ৪ অটোরিকশা যাত্রী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসচাপায় সিএনজি অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোবিন্দগঞ্জের পার্শ্ববর্তী পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামের এনামুল হকের ছেলে রোহান মিয়া( ২০), একই গ্রামের বকরের ছেলে ইদ্রিস আলী (২৪) ও সিএনজি চালক গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের জবের হোসেনের ছেলে লতিফ (৩৫)। অপর একজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস রংপুরে যাচ্ছিল। শুক্রবার বিকেল ৪টার দিকে বাসটি বালুয়া তালতলা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চার যাত্রী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে কোমরপুর এলাকায় বাসটিকে আটক করে জনতা।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, শুক্রবার বিকেলে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সিএনজি চালিত অটোরিকশা দুমড়ে-মুচরে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Share





Related News

Comments are Closed