দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের ঈদ শুভেচ্ছা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাছির উদ্দিন এডভোকেট, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে বলেন, দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মুসলমানদের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী সহ সংগঠনের নেতাকর্মী ও শুভাকাঙ্খিদের ঈদুল ফিতরে শুভেচ্ছা জানিয়েছেন।
নেতৃবৃন্দ শুভেচ্ছা বার্তায় বলেন, দ্রব্যেমূল্যের চরম ঊর্ধ্বগতির কারণে দুঃখী মানুষের ঈদের আনন্দ নেই বললেই চলে। রমজান ও ঈদকে সামনে রেখে যানজট নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। শাসক গোষ্ঠির কোন নেক আমলের কারণেই হয়তো প্রতিবারের ন্যায় এবারও রমজান ও বৈশাখ মাসে প্রকৃতি অনেকটা শান্ত ছিল। এ জন্য আল্লাহ দরবারের শুকরিয়া আদায় করে নেতৃবৃন্দ বলেন, সরকারের পাশাপাশি কিছু ঈমানদার, মুত্তাকী ও পরহেজগার দেশপ্রেমিক ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন সমূহের আর্থিক অনুদান, ইফতার ও দুস্থদের সেবায় এগিয়ে আসায় গরীব মানুষদের মধ্যে কিছুটা ঈদের আনন্দ ফিরে এসেছে।
এই মহতী কার্যক্রমকে অভিনন্দন জানিয়ে নেতৃবৃন্দ বলেন, দেশের বড় বড় দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে গণজাগরণ এবং এদেরকে নির্বাচনে বর্জন সহ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের অন্যতম অঙ্গীকার হোক এবারের পবিত্র ঈদুল ফিতরের অন্যতম শপথ। সকলকে ঈদ মোবারক। বিজ্ঞপ্তি
Related News
চলতি মাসেই দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইনRead More
সিলেটে ২৫০ শয্যার বিশেষায়িত হাসপাতাল ৩ মাসের মধ্যে চালুর লক্ষ্যে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন,Read More



Comments are Closed