সিলেট জেলা বিএনপির ঈদ শুভেচ্ছা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটবাসীকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এক শুভেচ্ছা বার্তায় জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসছে পবিত্র ঈদুল ফিতর। পবিত্র মাহে রমজান আমাদেরকে ত্যাগ, তিতিক্ষা, ধৈর্য, সহনশীলতা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়।
পবিত্র ঈদ উল ফিতর আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, সমৃদ্ধি ও ভালোবাসা। প্রিয় জন্মভূমিতে থেকে দূর হউক, ফ্যাসিবাদ, দুঃশাসন। ফিরে আসুক গণতন্ত্র, ভোটাধিকার ও বাক স্বাধীনতা। নিঃশর্ত মুক্তি হউক গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, বিএনপি চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার, সকল প্রতিবন্ধকতা পেরিয়ে প্রিয় জন্মভূমিতে ফিরে আসুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। সর্বোপরি দেশের মালিকানা ফিরে পাক এদেশের সাধারণ মানুষ। সবাইকে পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা। ঈদ মোবারক।
Related News
সিলেটে দুই বেকারিতে জরিমানা, একটি সিলগালা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানা খাসদবির ও বাদামবাগিচা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশেRead More
বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদেরRead More



Comments are Closed