বাউলশিল্পী আবদুল হামিদ এর মৃত্যুতে জেলা প্রেসক্লাবের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রখ্যাত বাউলশিল্পী আবদুল হামিদ জালালী আর নেই। বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুর ১২টা ৪০ মিনিটে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন।
বাউলশিল্পী আবদুল হামিদ সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদের পিতা ও চ্যানেল আইয়ের সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকীর শ্বশুর। তার স্ত্রী সিলেট সিটি করপোরেশনের সংরক্ষিত ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহানারা খানম মিলন।
কিংবদন্তি এ বাউলশিল্পী ‘ঝাঁকে উড়ে আকাশজুড়ে দেখতে কী সুন্দর/জালালের জালালী কইতর’। ‘মায়াবিনী কালসাপিনী’সহ অসংখ্য গানের গীতিকার। একাত্তরের রণাঙ্গনের বীর সেনানিও ছিলেন তিনি।
শুক্রবার (২১ এপ্রিল) বাদ জুমআ হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে জানাজা শেষে তাকে দরগাহ কবরস্থানে দাফন করা হবে।
১৯৪৯ সালের ১৫ জুন বগুড়া জেলার সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের আড়িয়ার চকনন্দন গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতার নাম আবু তালেব ও মাতার নাম জাবেদা বেগম। তিনি বর্তমানে নগরীর গোয়াইপাড়ায় সপরিবারে বসবাস করতেন।
সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য সুবর্ণা হামিদের পিতা ও সাদিকুর রহমান সাকীর শ্বশুর প্রখ্যাত বাউলশিল্পী আবদুল হামিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সিলেট জেলা প্রেসক্লাব। এক শোকবার্তায় ক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় ক্লাব নেতৃবৃন্দ বলেন- বাউল আবদুল হামিদ ছিলেন অত্যন্ত গুণী শিল্পী ও গীতিকার। সারাজীবন তিনি সুস্থধারার সংস্কৃতি চর্চা করে গেছেন। তার রচিত অনেক গান এখনো মানুষের কন্ঠে উচ্চারিত হচ্ছে। গুণী এই শিল্পীর সৃষ্টি ও কর্ম তাকে সংস্কৃতিপ্রেমীদের হৃদয়ে বাঁচিয়ে রাখবে।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিকRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিকRead More



Comments are Closed