Main Menu

মালয়েশিয়াসহ আট দেশে ঈদ শনিবার

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার (২০ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, জাপান ও ফিলিপাইনে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে শনিবার (২২ এপ্রিল)।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সরকারিভাবে দেশগুলো বিষয়টি নিশ্চিত করেছে। খবর গালফ নিউজ।

সিএনএন ইন্দোনেশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ায় ১৪৪৪ হিজরির শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়ার সরকার। এ কারণে ইন্দোনেশিয়ায় শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিন ঘোষণা করেছে ব্রুনেই। বৃহস্পতিবার দেশটির আকাশে শাওয়াল মাসের অর্ধচন্দ্রাকার চাঁদ দেখা যায়নি। যে কারণে শনিবার অর্থাৎ ২২ এপ্রিল ইসলামি উৎসবের প্রথম দিন পালন করবে দেশটি।

Manual1 Ad Code

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ অধিকাংশ দেশ অবশ্য এখনও এ ঘোষণা দেয়নি। আজ বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর যদি শাওয়াল মাসের চাঁদ দেখা না যায়, সেক্ষেত্রে রোববার ঈদুল ফিতর উদযাপন করবে মধ্যপ্রাচ্যসহ এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের ইসলাম ধর্মাবলম্বীরা।

সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি ইতোমধ্যে ঈদের চাঁদ দেখার কাজে জনগণের সহযোগিতা চেয়েছে। কোনো ব্যক্তি যদি আমিরাতের আকাশে চাঁদ দেখতে পান, সেক্ষেত্রে ০২৬৯২১১৬৬ নম্বরে ফোন করে তা জানানোর অনুরোধও করেছে কমিটি।

Manual7 Ad Code

শনিবার ঈদুল ফিতরের সম্ভাবনা অবশ্য একেবারে উড়িয়ে দেয়নি আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংস্থা। বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘সবকিছুই নির্ভর করছে চাঁদের ওপর। যদি শুক্রবার চাঁদ ওঠে, সেক্ষেত্রে শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে আমিরাত ও মধ্যপ্রাচ্যে।’

Manual4 Ad Code

তবে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংস্থার এক কর্মকর্তা আমিরাতভিত্তিক গালফ নিউজকে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যসহ এশিয়ার বিভিন্ন দেশ, আফ্রিকা ও ইউরোপে বৃহস্পতিবার খালি চোখে কিংবা টেলিস্কোপে শাওয়াল মাসের চাঁদ বা ঈদের চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি।

Manual6 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code