সিলেটে কখন, কোথায় ঈদের জামাত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এবারের ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) শাহী ঈদগাহের মোতাওয়াল্লি জহির বক্ত এ তথ্য জানিয়েছেন।
শাহী ঈদগাহে ঈদের নামাজ পড়াবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হুরায়রা। এর আগে বয়ান পেশ করবেন নাইওরপুল জামে মসজিদের খতিব মাওলানা নাজিম উদ্দীন কাশেমি।
এছাড়া নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় পৃথক ৩টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে সকাল ৮টায় এবং হযরত শাহজালাল (র) এর মাজার প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টায় আরও দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
জানা গেছে, সিলেট মহানগরে মোট ৪৩৭টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩৪৭টি মসজিদে ও ৯০টি ঈদগাহে হবে ঈদের জামাত।
আর সিলেট জেলায় মোট ২ হাজার ৫৮৬টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে মসজিদে হবে ২ হাজার ২৩৯টি ও ঈদগাহে হবে ৪৪৭টি ঈদ জামাত।
এদিকে পবিত্র ঈদুল ফিতরের জামাতকে সামনে রেখে বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে সিলেট নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দান পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইলিয়াছ শরীফ, বিপিএম (বার) পিপিএম।
এসময় সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর নিরাপত্তা ও সেবায় সবসময় নিয়োজিত আছে। পবিত্র রমজান মাসেও আমরা চেষ্টা করেছি নগরবাসীকে স্বস্তিতে রাখার।
তিনি বলেন, ঈদের জামাতকে সামনে রেখে আমরা সিলেটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা ড্রোনের মাধ্যমে নজরদারি করবো, সিসি ক্যামেরা থাকেব, হ্যান্ড মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেক করা হবে, আমাদের সাইবার পেট্রোলিং টিম থাকবে। সেই সাথে আমাদের ট্রাফিক পুলিশ থাকবে, সাদা পোশাকে পুলিশ থাকবে।
তিনি আরও বলেন, নগরবাসী সচেতন থাকলে ও সহযোগিতা করলে আসন্ন ঈদুল ফিতরের জামাত আমরা নিরাপদ ও শান্তিপূর্ণ করতে পারবো।
Related News
রংপুরে গণপতি চক্রবর্তী ও সিলেটের ছত্তার পরিবার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত কর: বাসদ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরে গণপতি চক্রবর্তীসহ একই পরিবার ৪জন এবং সিলেটের ব্যবসায়ীRead More
এসএমপির নির্মাণাধীন স্থাপনা ও ড্রোন কার্যক্রম পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (গ্রেড-১) ফিন্যান্স, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকাRead More



Comments are Closed