Main Menu

সৌদিতে ওমরাহ শেষে ফেরার পথে নিহত ৯, আহত ২৯

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে ওমরাহ পালন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন। নিহতদের সবাই পাকিস্তানি বলে জানা গেছে।

বুধবার (১৯ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Manual1 Ad Code

খবরে বলা হয়, পাকিস্তানি ওই নাগরিকরা ওমরাহ পালন শেষে মদিনা থেকে রিয়াদে ফিরছিলেন। এ সময় তাদের গাড়িটি আল-কাসিম এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে ৯ পাকিস্তানি নিহত হন। এ ছাড়া ২৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যেও ৫ জন পাকিস্তানের নাগরিক।

Manual3 Ad Code

নিহতরা পাকিস্তানের নানকানা সাহেব শহরের পার্শ্ববর্তী ইসলামনগর ও চক-১৮ গ্রামের বাসিন্দা। তারা ভিজিট ভিসায় সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন করছিলেন। তবে অন্যান্যরা কোন দেশের নাগরিক তা এখনও জানা যায়নি।

Manual2 Ad Code

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস অ্যাজেন্সি বলছে, আসির প্রদেশের ওই সড়ক পাহাড় কেটে তৈরি করা হয়েছে। এতে অন্তত ১১টি সুরঙ্গ ও ৩২টি সেতু রয়েছে।

বাসটি একটি সেতু থেকে ঢালু সড়ক হয়ে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যে কারণে সেটি সেতুর শেষ প্রান্তে গিয়ে প্রতিবন্ধকতার ওপর আছড়ে পড়ে। এর ফলে সঙ্গে সঙ্গে বাসটি উল্টে যায় এবং এতে আগুন ধরে। এই দুর্ঘটনায় বাসের আরও ২৯ যাত্রী আহত হয়েছেন, তাদের মধ্যে ৫ জন পাকিস্তানি। তবে অন্যান্যরা কোন দেশের নাগরিক তা এখনও জানা যায়নি।

এরআগে গত মার্চে মক্কায় ওমরাহ যাত্রীদের বহনকারী একটি বাস উল্টে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটে।

 

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code