সিলেটে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জালালাবাদ থানাধীন কুমার গাঁও সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুর ১টার দিকে কুমার গাঁও সড়কের টুকেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী রাজীব (১৪) জালালাবাদ থানাধীন টুকের বাজারের তালুকদার পাড়া এলাকার সমছুল হকের ছেলে।
এ সংঘর্ষে আহতরা হলেন টুকেরবাজারের তালুকদার পাড়া এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে ফয়সল আহমদ (২৫) ও মোটরসাইকেল চালক মৃত আব্দুস শহিদের ছেলে মুহিবুর রহমান (৩৫)।
জালালাবাদ থানার ওসি তদন্ত মো. খালেদ মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে কুমারগাঁও সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও আরোও দুইজন আহত হন। দুর্ঘটনার পর গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার রাজীবকে মৃত ঘোষণা করেন। এসময় আহত অন্য ২ জনকে জরুরি বিভাগের ভর্তি করা হয়।
Related News
আগস্ট মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগস্ট মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৪৭ জনের প্রানহানিRead More
গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৃহত্তর চন্দরপুর সিএনজি ৭০৭ শাখা ও যুবসমাজেরRead More



Comments are Closed