Main Menu

মকন মিয়ার ইন্তেকালে জেলা স্বেচ্ছাসেবক দলের শোক

বৈশাখী নিউজ ডেস্ক: ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক, সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, দক্ষিন সুরমা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ মকন মিয়া চেয়ারম্যান এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন মরহুম শেখ মকন মিয়া চেয়ারম্যান একজন সত্যিকারের জননেতা ছিলেন। তিনি একাধারে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শালিসী ব্যক্তিত্ব ও সমাজসেবক ছিলেন। তার মতো বিরল গুনের অধিকারী মানুষ এখন আমাদের সমাজে খুবই কম পাওয়া যায়। তার মৃত্যুতে বিএনপি পরিবারের যে ক্ষতি হয়েছে তা পুরন হবার নয়।

শোকবার্তায় মরহুমের আত্বার মাগফেরাত কামনা করা হয় ও শোকাহত পরিবারে পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

Share





Related News

Comments are Closed