Main Menu

জৈন্তাপুরে প্রবাসী গ্রুপ’র পক্ষ থেকে ৭ লক্ষ টাকা বিতরণ

জৈন্তাপুর প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনে আবদ্ধ সিলেটের জৈন্তাপুর প্রবাসী গ্রুপ এর যাকাত ফান্ড থেকে গরিব অসহায় ও দুঃস্থদের মাঝে আর্থিক অনুদান ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল ) বিকাল ৩টায় উপজেলার দরবস্তস্থ হেলালি মার্কেট সম্মুখে গ্রুপের পক্ষ থেকে এই সহায়তা বিতরণ করা হয়।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৫৬টি হতদরিদ্র ও দু:স্থ পরিবারের মধ্যে ৭ লক্ষ ১২ হাজার টাকা বিতরণ করা হয়।

প্রথম দফায় ৩০৫টি পরিবারের মাঝে ২ হাজার টাকা করে ৬ লক্ষ ১০ হাজার টাকা বিতরণ করা হয়। ২য় দফায় আগামী দুই-একদিনের মধ্যে আরো ১০১টি পরিবারের মাঝে ১ লক্ষ দুই হাজার টাকা পৌঁছে দেয়া হবে।

বিতরণ অনুষ্ঠানে মাওলানা মুজাম্মিল হেলালির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, সমাজ সেবী জমির উদ্দিন, প্রবাসী মাহবুবুল আলম, হেলাল আহমদ, মাওলানা শরীফ উদ্দিন, আজাদ আহমদ, রহিম রহমান আজম, মাওলানা শিহাব উদ্দিন, মনির খান, আবুল কালাম সিকদার ,মিসবাহ আহমদ, সৈয়দ সোহেল আহমেদ, সালমান আহমদ, রহিম রহমান, আজম প্রমূখ।

Share





Related News

Comments are Closed