হবিগঞ্জে ভাতিজার দায়ের কুপে চাচা নিহত
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের বানিয়াচংয়ে ভাতিজার দায়ের কুপে মোশারফ হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত মোশারফ হোসেন উপজেলার ৮নং কুর্শা খাগাউড়া ইউনিয়নের খাগাউড়া গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে।
শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোশারফ হোসেনের সাথে মাটিকাটা নিয়ে ভাতিজা শাহিন মিয়ার সাথে কথা কাটাকাটি হয়।
এনিয়ে তারা একে অপরের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে শাহিন মিয়া উত্তেজিত হয়ে তার চাচা মোশারফ মিয়াকে দা’ দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে ক্ষত বিক্ষত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক ডা. শরিফ উদ্দিন তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব জানান, বিষয়টি পুলিশ তদন্ত করছে। ঘটনার সাথে জড়িতকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed