কোম্পানীগঞ্জে যুবকের ভাসমান লাশ উদ্ধার, পিঠে ছুরির আঘাত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারের দক্ষিণে ধলাই নদীর কালা পাথর বাঁধ এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পিঠে ১৫টি ও হাতে একটি ছুরিকাঘাত রয়েছে বলে জানা গেছে।
উদ্ধারকৃত মৃত নুর উদ্দীন (২৬) উপজেলার উত্তর ঢালার গ্রামের আবু তাহেরের ছেলে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে স্থানীয়রা নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এরপর পুলিশ এসে নুর উদ্দিনের লাশ উদ্ধার করলে স্থানীয়রা তার পরিচয় শনাক্ত করেন।
বেলা ২টায় ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন কোম্পানীগঞ্জ থানার এসআই সুরঞ্জিত।
পুলিশ ধারণা করছে, পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশের একাধিক দল এ ঘটনার রহস্য উদঘাটন ও অপরাধীদের শনাক্তের জন্য কাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোয়াইনঘাট সার্কেলের এএসপি প্রবাস কুমার সিংহ।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আল আমিন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাতনামা এক যুবকের লাশ ধলাই নদীতে ভাসছে এমন খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেম আমরা তার পরিচয় শনাক্ত করেছি। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নুর উদ্দিন পুলিশ সোর্স ছিলেন কি না এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ওই এলাকায় পুলিশের বিভিন্ন কাজে সে ইচ্ছাকৃতভাবেই মাঝে-মধ্যে সহযোগিতা করতো।
পুলিশকে সহযোগিতার কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে এলাকাবাসী- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ কথা আমরাও শুনেছি। তবে তদন্ত করে ঘাতক শনাক্ত করার আগ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed