এইচএসসি পরীক্ষা পিছিয়ে আগস্টে
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষা গ্রহণের তারিখ এক মাস পিছিয়ে যাচ্ছে। সে হিসেবে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগস্টে।
আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বুধবার (১২ এপ্রিল) এমনটা জানিয়েছেন। কলেজগুলোর এইচএসসির সিলেবাস শেষ করতে না পারা পরীক্ষা পেছানোর কারণ বলে উল্লেখ করেছেন তিনি।
অধ্যাপক তপন কুমার সরকার সংবাদ মাধ্যমকে বলেন, ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবের আগের সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা নেয়ার চেষ্টা ছিল। এরই অংশ হিসেবে এ বছর এইচএসসি পরীক্ষা জুলাইয়ে নেয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু কলেজগুলো সিলেবাস শেষ করতে না পারায় এই পরীক্ষা এখন আগস্টে নেয়া হবে।’
পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হলেও দিন-তারিখ এখনও নির্ধারণ হয়নি বলে জানান বোর্ড চেয়ারম্যান। তিনি বলেন, ‘অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির সিলেবাস শেষ হয়নি। ফলে এইচএসসির নির্বাচনী পরীক্ষাও এক মাস পিছিয়ে দেয়া হয়েছে।
‘সার্বিক বিবেচনায় ২০২৩ সালের এইচএসসি পরীক্ষা জুলাই থেকে এক মাস পিছিয়ে আগস্টে নেয়া হবে। এ লক্ষ্যে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি। তবে নতুন দিন-তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি।’
চলতি বছর সব বিষয়ে পরীক্ষা নেয়া হবে জানিয়ে শিক্ষা বোর্ডগুলোর অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশের (এনসিটিবি) ২০২২ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে হবে। সে হিসেবে কলেজগুলো ১৫ মাস সরাসরি ক্লাস নেয়ার সুযোগ পেয়েছে। এই সময়ে অনেক কলেজ সিলেবাস শেষ করতে পারেনি বলেই পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিতে হলো।’
শিক্ষা বোর্ডের তথ্য বলছে, চলতি বছরের উচ্চ মাধ্যমিক তথা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষা শুরু হবে ৩০ মে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed