তিন হাজার টাকায় ঢাকা-সিলেট-ঢাকায় রাউন্ড ট্রিপ দিচ্ছে বিমান
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ‘রমাদান অফার’-এর পর যাত্রীদের জন্য নতুন অফার নিয়ে এসেছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বুধবার (১২ এপ্রিল) নিজেদের ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছে তারা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-চট্টগ্রাম-ঢাকা এবং ঢাকা-সিলেট-ঢাকা ফ্লাইটের জন্য রাউন্ড-ট্রিপ টিকিট দিচ্ছে ৩ হাজার টাকায়। এছাড়া বিমানের প্রোমো কোড ব্যবহার করে যাত্রীরা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের টিকিটে ৫ শতাংশ ছাড় পাবেন।
ঈদ-উল-ফিতর উদযাপনের জন্য অফারটি আগামী ১৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজিম গণমাধ্যমকে এই তথ্য জানিয়ে বলেন, অভ্যন্তরীণ বাজারে অতিরিক্ত চাহিদা মেটাতে এখানে অতিরিক্ত ফ্লাইটেরও পরিকল্পনা করা হয়েছে।
এরই অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১৮ ও ২৯ এপ্রিল ২টি, ১৯ এপ্রিল ৪টি, ২০, ২১ ও ২৪ এপ্রিল ৫টি, ২৫ এপ্রিল ৩টি করে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে। আর ২২ এপ্রিল শুধুমাত্র একটি ফ্লাইট পরিচালনা করবে বিমান।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed