কানাইঘাটে সুরমা নদী পার হওয়ার বৃদ্ধের মৃত্যু
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে সুরমা নদী দিয়ে গরু পার করার সময় পানিতে ডুবে নিখোঁজ আব্দুর রব নামের এক বৃদ্ধের লাশ ৬ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দিঘীরপাড় পূর্ব ইউপির দর্পনগর পশ্চিম গ্রামের বাসিন্দা আব্দুর রব (৬০) নামে এক বৃদ্ধ তার কয়েকটি গরু নিয়ে মমতাজগঞ্জ বাজার সংলগ্ন সুরমা নদী পার হওয়ার সময় পানিতে তলিয়ে যান।
তার পরিবারের লোকজন সহ স্থানীয়রা সুরমা নদীর আশপাশ স্থানে খোঁজাখুজি করে না পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল সুরমা নদীর আশপাশে তল্লাশী চালিয়ে আব্দুর রবের সন্ধান পাননি।
একপর্যায়ে বিকেল ৪টার দিকে স্থানীয় নক্তিপাড়া গ্রাম সংলগ্ন সুরমা নদীর পানিতে নিখোঁজ আব্দুর রবের লাশ ভেসে উঠে। পরে কানাইঘাট থানা পুলিশের উপস্থিতিতে আব্দুর রবের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
Related News
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More
ঢাকায় মারা যাওয়া ভারতীয় নাগরিকের মরদেহ তামাবিল দিয়ে হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় বিমানের জরুরি অবতরণের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ভারতীয় নাগরিক অঞ্জনা ভৌমিকেরRead More



Comments are Closed