ইফতারসামগ্রীতে তেলাপোকা, রাজমহলকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের শিবগঞ্জ এলাকায় রাজমহল সুপারশপকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সিলেট কার্যালয়ের টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালন করে এই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করে।
অভিযানে নগরের শিবগঞ্জে অবস্থিত রাজমহল সুইটস এন্ড ফায়ার ফুডসের ইফতার সামগ্রী তৈরির স্থান অপরিচ্ছন্ন, নোংরা এবং তেলাপোকা থাকার কারণে অর্থদণ্ড প্রদান করা হয়।
ভোক্তা অধিকার সিলেটের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া বলেন- শিবগঞ্জে রাজমহল সুইটস এন্ড ফায়ার ফুডে দুপুরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাজমহলের ইফতার সামগ্রী তৈরির স্থান অপরিচ্ছন্ন, নোংরা পাওয়া যায়। একই সাথে খাবারে তেলাপোকা থাকায় তাদেরকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান মোহাম্মদ আরিফ মিয়া।
Related News
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগত যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করারRead More
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More



Comments are Closed