খাঁটি দুধ চেনার সহজ কৌশল
বৈশাখী নিউজ ডেস্ক: দুধকে অন্যতম সুষম খাদ্য হিসেবে ধরা হয়। দুধ শিশু এবং প্রাপ্ত বয়স্ক উভয়ের জন্যই প্রয়োজনীয় খাবার। এটি এমনই একটি খাবার, যা দেহে খুব সহজেই শোষিত হয় এবং শারীরিক শক্তি বৃদ্ধি এবং হাড় মজবুতে সাহায্য করে। এ ছাড়াও রয়েছে আরও নানা কার্যকারিতা। তবে এই দুধেই আজকাল মেশানো হচ্ছে ভেজাল। দেখুন কীভাবে বুঝবেন আপনি যে দুধ পান করছেন তা খাঁটি কি না!
একটু দুধ মাটিতে ঢালুন। যদি দেখেন গড়িয়ে গিয়ে মাটিতে সাদা দাগ পড়েছে তাহলে বুঝবেন এই দুধ খাঁটি। আর দুধে যদি ভেজাল থাকে তাহলে মাটিতে সাদা দাগ পড়বে না।
দুধ গরম করতে গেলেই কি হলদেটে হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন এই দুধ খাঁটি নয়। এতে মেশানো হয়েছে কার্বোহাইড্রেট।
তাই খাটি দুধ পেতে অবশ্যই ভালোভাবে দেখে কিনতে হবে।
Related News
দেশের মোটরসাইকেল প্রেমীদের জন্য বড় সুখবর
লাইফস্টাইল ডেস্ক: দেশে ৩৭৫ সিসি পর্যন্ত ইঞ্জিনক্ষমতার মোটরসাইকেল আমদানির সুযোগ দিয়েছে সরকার। নতুন আমদানিনীতিতে সম্পূর্ণRead More
যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি মাইক্রোপ্লাস্টিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের বড় একটি অংশে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্তRead More



Comments are Closed