নসিমনে বাসের ধাক্কা, নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নসিমনে করে বাগেরহাট থেকে বরগুনার পাথরঘাটায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন তারা। ওই নসিমনে ছিলেন ২২ জন যাত্রী। কিন্তু যাওয়া হলো না বিয়েতে। সড়কেই তাদের সব কেড়ে নিল এক ঘাতক বাস।
শুক্রবার (১৭ মার্চ) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান।
তিনি জানান, নিহতরা বিয়েতে যাচ্ছিলেন। বিকেল ৫টার দিকে নসিমনটি সদর উপজেলার শংকরপাশা সড়কে পৌঁছলে মঠবাড়িয়া থেকে ঢাকাগামী গ্রামীণ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে এসে নসিমনটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই যাত্রীর মৃত্যুর হয়। হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চোমরা গ্রামের আবুল হোসেন মিনার ছেলে মো. ইয়াসিন মিনা (২০), কচুয়া উপজেলার আল আমিন মল্লিকের ছেলে মো. শাহিন মল্লিক (২০) ও কচুয়া উপজেলার মো. বাদশা (১৮)।
গুরুতর আহত কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed