নথিপত্র জাল, কানাডায় কপাল পুড়ল ৭০০ ভারতীয় শিক্ষার্থীর
আন্তর্জাতিক ডেস্ক: নথিপত্র জাল করে কারচুপির মাধ্যমে ভিসা নেওয়ার অভিযোগে ৭০০ ভারতীয় শিক্ষার্থীকে ফেরত পাঠাচ্ছে কানাডা।
কানাডার সীমান্ত নিরাপত্তা সংস্থা (সিবিএসএ) জানিয়েছে, ভিসা পাওয়ার জন্য ওই শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের যেসব নথি জমা দিয়েছিলেন, তদন্তে তা জাল বলে প্রমাণিত হয়েছে।
কানাডায় ভারতীয় শিক্ষার্থীদের সহায়তাকারী একটি প্রতিষ্ঠানের কর্ণধার জানিয়েছেন, দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করা ওই শিক্ষার্থীরা কানাডার ‘এডুকেশন মাইগ্রেশন সার্ভিসেস’-এর মাধ্যমে স্টাডি ভিসার জন্য আবেদন করেছিলেন। পাঞ্জাবের জলন্ধরের এক ব্যক্তির মাধ্যমে ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে ওই ৭০০ জন ভিসার আবেদন করেছিলেন।
জলন্ধরের ওই ব্যক্তি, শিক্ষার্থী পিছু ১৬ থেকে ১৮ লাখ টাকা নিয়ে তাদের কানাডার হাম্বার কলেজে ভর্তির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু অফার লেটার পেয়েও শেষ পর্যন্ত ওই কলেজে ভর্তি হতে পারেননি ভারতীয় শিক্ষার্থীরা। এরপর তাদের অন্য কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ব্যবস্থা করেন জলন্ধরের ওই ব্যক্তি।
কিন্তু পরবর্তী সময়ে কানাডার অভিবাসন দপ্তরের তদন্তে দেখা যায়, যে অফার লেটার দিয়ে তারা ভিসার আবেদন করেছিলেন, সেটি জাল।
সূত্র : আজকাল
Related News
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় নিহত ৩৩, আহত ৩৯
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের রাজধানী সানার কাছে সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন।Read More
হরমুজ প্রণালিতে তেলবাহী ৩টি ট্যাংকারে আগুন
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দাবি, হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথ ব্যবহার এবংRead More



Comments are Closed