বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিট পূর্ণগঠন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিট পূর্ণগঠন করা হয়েছে। নূরুল মোহাইমীন মিল্টন (ইত্তেফাক)কে সভাপতি ও আব্দুর রাজ্জাক রাজা (যুগান্তর)কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গত বুধবার (১৫ মার্চ) সন্ধ্যা ৭টায় শমশেরনগরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট কমিটি পূর্নগঠন করা হয়।
সভার শুরুতে সংগঠনের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টনের সভাপতিত্বে প্রথম পর্বে অনুষ্ঠিত সভায় সম্পাদকীয় রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক কামরুল হাসান মারুফ।
পূর্বের কমিটি ভেঙ্গে সভায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে আব্দুর রাজ্জাক রাজাকে আহবায়ক করে ২য় পর্বে নতুন কমিটি গঠন করা হয়।
মুক্ত আলোচনায় সকল সদস্যরা আলোচনায় অংশগ্রহণ করে সর্বসম্মতিক্রমে নূরুল মোহাইমীন মিল্টন (ইত্তেফাক) কে সভাপতি, কামরুল হাসান মারুফ (যায়যায়দিন) সহসভাপতি, আব্দুর রাজ্জাক রাজা (যুগান্তর) সাধারণ সম্পাদক, জয়নাল আবেদীন (ভোরের ডাক) যুগ্ম সাধারণ সম্পাদক, আলমগীর হোসেন (বাংলাদেশ বুলেটিন) প্রচার সম্পাদক, ফটিকুল ইসলাম রাজু (মৌমাছি কন্ঠ) কোষাধ্যক্ষ, মো. আহাদ মিয়া (দিনকাল) সাংস্কৃতিক সম্পাদক, সজিব দেবরায় (সময়ের আলো) দপ্তর সম্পাদক ও সদস্য মো. জমশেদ আলী (সংগ্রাম), মিজানুর রহমান (মুক্ত খবর), আব্দুস সালাম (বাংলাদেশ সমাচার) নির্বাচিত করা হয়।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৬০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, প্রস্তুত ও সংরক্ষণের দায়েRead More
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More



Comments are Closed