সিলেটে স্বেচ্ছাসেবকদলের ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের সিদ্ধান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের অধিনস্থ ১৩টি উপজেলার সব কয়টি ইউনিয়ন ও ৫ পৌরসভার সব কয়টি ওয়ার্ড কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়কদের নিয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মোঃ নুরুল হুদা দিপু, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, সৈয়দ সরোয়ার রেজা, কায়সান মাহমুদ সুমন, টিটন মল্লিক।
সভায় স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে দ্রতসময়ের মধ্যে সংগঠনকে ঢেলে সাজানোর জন্য আগামী ১৫ রমজানের মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ডের কর্মিসন্মেলন ও তথ্য উপাত্ত ফরম বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ২৫ রমজানের মধ্যে সব কয়টি ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
Related News
সিলেটে জিন্দাবাজার ও হকার্স মার্কেটে আগুন, ২টি দোকান পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে একইদিনে দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে লালদিঘিরপড়ে দুটি দোকান পুড়েRead More
ইমাম সমিতি সিলেট জেলার সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,Read More



Comments are Closed