দোয়ারাবাজারে ফুপাতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সালিশ চলাকালে ফুপাতো ভাইয়ের দায়ের কোপে প্রাণ হারিয়েছেন মামাতো ভাই।
শুক্রবার (১০ মার্চ) ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
এ ঘটনায় সুমন মিয়া (২৬), লায়েক আহমদ (২২), রানা আহমদ (২০) ও আলী হোসেনসহ (২৬) পাঁচজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে মামাতো ভাই আব্দুল খালিকের (৪০) ও ফুপাতো ভাই সুমন মিয়ার দুই শতক জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধ মীমাংসার জন্য বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে একটি পারিবারিক সালিশ বসে। এ সময় সুমন দা দিয়ে খালিকের মাথায় আঘাত করেন।
গুরুতর অবস্থায় খালিককে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর বলেন, দুই শতক জায়গা নিয়ে মামাতো ভাইয়ের হাতে ফুপাতো ভাই খুন হয়েছেন। মরদেহ হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দা জব্দ করা হয়েছে।
Related News
সুনামগঞ্জে চুরি হওয়া তিন প্রতিমা কিশোরগঞ্জে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ শহরের একটি পারিবারিক মন্দির থেকে চুরি হওয়া দেড়শ বছরের পুরোনো তিনটিRead More
সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলেরRead More



Comments are Closed