Main Menu

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জনে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (২৮ মে) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Manual6 Ad Code

মারা যাওয়া শিশুটির বাড়ি সুনামগঞ্জের সদর উপজেলায়। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে।

এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২১৩ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো রোগী শনাক্ত না হলেও এই সময়ে ৩১ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

Manual4 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আজ ২৮ মে পর্যন্ত বিভাগে মোট ১৬৫ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code