গোলাপগঞ্জে সাড়ে ৫ হাজার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে সাড়ে পাঁচ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাব।
শনিবার (৪ মার্চ) রাতে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ সরকারি কলেজ গেইটের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক বেলাল আহমেদ (৪৩) ওই উপজেলার বাঘা ইউনিয়নের কালাকুনার মৃত আকমল আলীর ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেলাল আহমেদকে আটক করা হয়। তার কাছ থেকে ৫ হাজার ৫০৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকের সাথে বেলাল আহমেদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বেলালকে গোলপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed