একাদশে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২০ মার্চ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে।
রোববার (৫ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।
এতে বলা হয়েছে, দেশের উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তির ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) ‘কলেজ লগইন’ প্যানেলে লগইন করে আগামী ২০ মার্চ বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তীতে উদ্ভূত জটিলতার জন্য শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
এর আগে, গত ফেব্রুয়ারি মাসের শুরুতে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শেষ হয়। বর্তমানে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান চলছে।
Related News
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭Read More
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More



Comments are Closed