Main Menu

সুনামগঞ্জে সুরমা নদীতে ঝাঁপ দিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সুরমা নদীর উপর নির্মিত আব্দুজ জহুর সেতু থেকে ঝাঁপ দিয়ে জেসমিন আক্তার তাজিম (১৬) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। সে সুনামগঞ্জ শহরের ষোলঘর এলাকার রুহানুর রহমান রোহানের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জেসমিন আক্তার তাজিম শহরের সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় থেকে মডেল টেস্ট পরীক্ষা দিয়ে সহপাঠীদের সাথে সুরমা নদীর উপর নির্মিত আব্দুজ জহুর সেতু এলাকায় ঘুরতে আসে মেয়েটি। এক সময় সবার অগোচরে সেতু থেকে লাফ দিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয় সে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ২ ঘন্টা চেষ্টার পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখছে পুলিশ।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed