প্রাথমিকের বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রাথমিকের বৃত্তির সংশোধিত ফল বুধবার (১ মার্চ) রাত সাড়ে ১০টায় প্রকাশ করা হয়েছে। এতে ৮২ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ কোটায় ৪৯ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এই শিক্ষার্থীরা অষ্টম শ্রেণি পর্যন্ত বৃত্তি পাবে।
বুধবার রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মো. রেজওয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশিত হয়। প্রাথমিকের বৃত্তির ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
এরআগে গতকাল মঙ্গলবার দুপুর ১টায় প্রাথমিকের ফল প্রকাশ করা হয়। এর চার ঘণ্টা পর বৃত্তির ফল স্থগিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
Related News
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।Read More
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More



Comments are Closed