সিলেটে দুই অটোরিকশা চালকের মারামারিতে ১জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের বন্দরবাজারে সিএনজিচালিত দুই অটোরিকশাচালকের মারামারিতে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১ মার্চ) রাত ১০টার দিকে বন্দরবাজারে এ ঘটনা ঘটে।
নিহত আমিরুল ইসলাম (৩০) সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন কান্দিরগাও গ্রামের মৃত ইদন মিয়ার ছেলে। ঘটনার পর ‘ঘাতক’ অভিযুক্ত সিএনজি অটোরিকশা চালক আলমগীর হোসেনকে (৩৫) আটক করেছে পুলিশ। তিনি ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল থানাধীন কালিকুচ্চা গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে।
মারামারিতে একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান- রাত ১০টার দিকে সিলেট প্রধান ডাকঘরের সামনে রাস্তায় ওই দুই অটোচালকের মাঝে প্রথমে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হলে একে অপরকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। এসময় একজন অটোচালক অজ্ঞান হয়ে পড়ে যান।
খবর পেয়ে বন্দরবাজার ফাঁড়ির পুলিশ এসে অজ্ঞান অটোচালককে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, পুলিশ আলমগীর হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। তবে মারামারি কী কারণে হয়েছে তা এখনও জানা যায়নি বলে জানিয়েছেন ওসি আলী মাহমুদ।
Related News
সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান সংকট, একচ্ছত্র সিদ্ধান্ত ও ব্যবস্থাপনার ব্যর্থতার বিরুদ্ধেRead More
সিলেটে ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed