সিলেটে ইয়াবা ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মাদক মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। একই মামলায় আরো ২ আসামির বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক, বিশেষ দায়রা জজ মো. শাহাদাৎ হোসেন প্রামানিক এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত মো. তরিকুল ইসলাম ওরফে রাজিব বগুড়া জেলার ধুনট বরিয়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে ও গাজিপুরের সমরাস্ত্র কারখানার ই-৫/১০ বাসার বাসিন্দা।
এছাড়া মামলার অপর আসামি ঝিনাইদহ জেলার শৈলাকুপা থানাধীন ব্রাহীমপুরের মো. জাফর আলতাফের ছেলে বিএম আসিফ আফরোজ মৌসুমকে ৫ বছরের সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ওপর আসামি জামালপুর জেলার ইসলামপুর থানাধীন মারাহান্দি নাপিতের চর শাহপাড়ার মুনা বেপারীর ছেলে মো. মনির হোসেনকে ১ বছরের সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ২৬ ডিসেম্বর সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার ফটকের পাশে প্রাইভেটকার থেকে পালানোর চেষ্টাকালে ইয়াবা ব্যবসায় জড়িত ৩ আসামিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪০ লাখ ৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৮ হাজার ১৫ পিস ইয়াবা জব্দ করে র্যা ব। এ ঘটনায় র্যা ব-৯’র উপ পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করেন।
২০২০ সালে গোলাপগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ আদালতে এই মামলার অভিযোগপত্র (নং-১১) দাখিল করেন। মামলাটি বিচারের জন্য অত্র আদালতে স্থানান্তর হলে দায়রা ৪৯২/২০ মূলে বিচারকার্য শুরু হয়। এরপর ২০২০ সালের ১৫ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারকার্য শুরু হয়। দীর্ঘ শুনানীতে ২০ জন সাক্ষির মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক সোমবার এ মামলার রায় ঘোষণা করেন।
Related News
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৯ ডিসেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলেরRead More
সিংগাইরে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মানিকগঞ্জের সিংগাইরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডRead More



Comments are Closed