Main Menu

দক্ষিণ সুরমায় ট্রাকচাপায় পথচারি নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাজির বাজারে ট্রাক চাপায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত মোজাম্মিল ইসলাম (৩৪) ওসমীনগর উপজেলার তাজপুরে একটি ভাড়াটিয়া বাসায় বসবাস করেন। তিনি একটি বিস্কুট কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন।

জানা গেছে, সোমবার (২৭ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নাজির বাজারে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত ট্রাক চাপায় ঘটনাস্থলেই মোজাম্মিল নিহত হন। তবে দুর্ঘটনার এক ঘন্টা সময় অতিবাহিত হলেও সড়কে পড়ে থাকা মোজাম্মিলের লাশ উদ্ধার করতে পুলিশ বা ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌছেনি।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার জানান, পুলিশের একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে।

Share





Related News

Comments are Closed