ওসমানীনগরে পুত্রের দাফন শেষে পিতার মৃত্যু!
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে পুত্র মৃত্যুর শোক সইতে না পেরে ফারুক মিয়া (৭৫) নামের এক বৃদ্ধ পিতার মৃত্যু খবর পাওয়া গেছে। তিনি উপজেলার তাজপুর ইউনিয়নের উত্তর মজলিশপুর গ্রামের বাসিন্দা।
সোমবার (২৭ ফেব্রুয়ারী) বিকাল ৩টার দিকে পুত্রের দাফন শেষে বাড়িতে এসে তিনি অসুস্থ হয়ে পড়লে কিছুক্ষণের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন। সোমবার রাতেই তাঁর জানাজার নামাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। পিতা ও পুত্রের এমন হৃদয় বিদারক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানাগেছে, গত রবিবার বিকেল ৪ টার দিকে গলায় ফাঁস দিয়ে ফারুক মিয়ার ছেলে আলী আকবর (২৮) আত্মহত্যা করে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে মৃতের লাশ আসে বাড়িতে। দুপুর আড়াইটার দিকে পারিবারিক কবরস্থানে নিজ হাতে আলী আকবরের পিতা ফারুক মিয়া পুত্রের দাফন সম্পন্ন করেন। বিকাল ৩টায় নিজ বাড়িতে এসে তিনি অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বিষয়টি নিশ্চিত করে ফারুক মিয়ার ভাগ্নে আবুল কালাম আজাদ বলেন, তার মামা ফারুক মিয়া দির্ঘদিন থেকে অসুস্থ ছিলেন। এর আগেও তিনি ২বার হার্ট অ্যাটাক করেছেন। ৬ মাস পূর্বে ফারুক মিয়ার স্ত্রীরও মৃত্যু হয় বলে জানান তিনি।
তাজপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য খালেদ আহমদ খুকু বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসমানীনগর থানার ওসি এসএম মাঈন উদ্দিন বৃদ্ধের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, শুনেছি তিনি হার্টের রোগি ছিলেন।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed