সিলেটের আল হামরা শপিং সিটিতে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের জিন্দাবাজারে বহুতল বিপণী বিতান আল হামরা শপিং সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ ফেব্রয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে শপিং সিটির আন্ডারগ্রাউন্ডের পেছনে বিদ্যুতের সাবস্টেশনে আগুন লাগে।তবে এ ঘটনায় কেউ হতাহত হননি এবং উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের তালতলা সদর ইউনিটের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রাত সোয়া আটটায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এতথ্য নিশ্চিত করেছেন ঘটনাস্থলে থাকা সিলেট ফায়ার সার্ভিসের তালতলা সদর ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন। তিনি জানান, পেছনের গেটের পাশে আন্ডারগ্রাউন্ডে বিদ্যুতের সাব স্টেশনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে।
তাৎক্ষণিকভাবে দোকানের ব্যবসায়ীরা মার্কেটের অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একই সময়ে তারা ফায়ার সার্ভিসে জানালে আমাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পেছনের গেট খুলে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভয়াবহ আগুনের হাত থেকে বহুতল এই মার্কেটটি রক্ষা পেয়েছে।
আল হামরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন জানান, মার্কেটের আন্ডারগ্রাউন্ডে বিদ্যুতের সাব স্টেশনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষতি থেকে আমরা রক্ষা পেয়েছি।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed