ফেঞ্চুগঞ্জে ৮টি দোকান আগুনে পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রাচীনতম বাণিজ্যিক কেন্দ্র ফেঞ্চুগঞ্জ বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) রাত ১১টায় পূর্ববাজারের ৮টি দোকানের প্রায় পৌনে এক কোটি টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়।
পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে জুনেদ খানের মুদি মালের পাইকারি আড়ৎ, শামসুল মিয়ার সুতার দোকান, ফরেজ আলীর খেলাঘর, সুধীর বাবুর বিনোদিনী ফার্মেসী, সৈয়দ মিয়ার সুতার দোকান, রুশন আলী এন্ড সন্স শুটকির আড়ৎ, হাজী বিলালের সাইকেলের দোকান ও একটি পানের দোকান।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত ১১টায় শামসুল মিয়ার সুতার দোকানে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভাতে মরিয়া হয়ে উঠেন স্থানীয়রা। খবর পেয়ে রাত সাড়ে ১১টায় পৌঁছায় ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন প্রধান শফিকুল ইসলামের নেতৃত্বে দমকল বাহিনী। প্রায় দুই ঘন্টা প্রাণপন চেষ্ঠার পর আগুন নেভাতে সক্ষম হন তারা। এ সময় ফেঞ্চুগঞ্জ থানা পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়।
এ সময় ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। চোখের সামনে মালামাল পুড়ে ছাঁই হয়ে যাচ্ছে, আহাজারি ছাড়া কিছুই করার ছিল না তাদের।
আগুনে ক্ষতিগ্রস্ত পাইকারী মুদি মাল ব্যবসায়ী জুনেদ খান জানান, তাঁর দোকানে ২৫ লক্ষাধিক টাকার মালামাল ছিল। জীবনের পুরো সঞ্চয় ছাঁই হয়ে গেছে আগুনে।
রুশন আলী এন্ড সন্স শুটকির আড়তের জমির হোসেন জানান, শনিবার ১৭ লাখ টাকার শুটকি মাল কিনে এনেছিলেন তিনি। কিন্তু রক্ষা করতে পারেননি। সব মালই পুড়ে গেছে।
ভয়াবহ অগ্নিকাণ্ডে এভাবে ৮টি দোকানের প্রায় পৌনে এক কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের টিম লীডার শফিকুল ইসলাম জানান, খবর পেয়েই তারা ছোট ও বড় দু’টি গাড়ি নিয়ে ছুটে এসেছেন। তবে, পূর্ব বাজার এলাকায় বড় গাড়ি ঢোকাতে না পেরে ছোট গাড়ি নিয়ে প্রায় দু’ঘন্টার প্রাণপণ চেষ্ঠার পর আগুন নেভাতে সক্ষম হন। তাদের হিসেব মতে, ৮টি দোকান মালিকদের প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে।
চালকসহ দমকল বাহিনীর ১৪জন সদস্য এই আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিলেন বলে জানান টিম লীডার শফিকুল ইসলাম।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed