Main Menu

জৈন্তাপুরে বিষ্ফোরক সামগ্রী ধ্বংস করেছে সেনা-পুলিশ

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে আদালতের নির্দেশে ২৯টি ডেডনেটরসহ ৩ কেজি ৫৮০ গ্রাম পাওয়ার জেল বিনষ্ট করেছে ১৭ পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা ও জৈন্তাপুর থানা পুলিশ।

সোমবার (২৭ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাং বেলির হাওড় নামক স্থানে আদালতের নির্দেশে এসব আগ্নেয়াস্ত্র বিনষ্ট করা হয়।

উল্লেখ্য জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল পশ্চিম (মনতৈল) বহাইআলী টিলার উপর হতে গত ২৭ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে র্যাব-৯ এর সিলেটের এসআই (নিরস্ত্র) মো. মনসুর হাল্লাজ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ২টি শপিং ব্যাগে পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় ”DYNAX POWER-90” লেখা ২৯টি বিষ্ফোরক দ্রব্য (ডেডনেটর) এবং ৩ কেজি ৫৮০ গ্রাম পাওয়ার জেল উদ্ধার করে ৷ পরবর্তিতে জিডি মুলে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করেন।

উল্লিখিত বিষ্ফোরক সামগ্রী সোমবার আদালতের নির্দেশনায় ১৭ পতাতিক ডিভিশন এর ক্যাপ্টেন সিলভিয়া ইসলামের নেতৃত্ব সেনা বাহিনীর বোমা বিষ্ফোরক টিম বিনষ্ট করে।

এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, এস আই (নিরস্ত্র) শফিকুল ইসলাম সহ পুলিশের একটি টিম।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, র্যাবের হাতে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধারকৃত পাওয়ারজেল ও ডেডনেটর গুলো আদালতের নির্দেশে সেনা-পুলিশ যৌথ উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।

Share





Related News

Comments are Closed