Main Menu

শিশু হত্যা: মায়ের আমৃত্যু কারাদণ্ড, প্রেমিকের মৃত্যুদণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় পরকীয়া প্রেমের জেরে এক বছরের শিশু মরিয়ম হত্যা মামলায় প্রেমিক সোলাইমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে শিশুটির মা (প্রেমিকা) বিলকিসকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ প্রথম বিশেষ ট্রাইবুনাল আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত দুই আসামিকেই ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একটি ধারায় দুইজনকে ৭ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোলাইমান জামালপুরের মাদারগঞ্জ এলাকার লিচু আকন্দের ছেলে।

আমৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত বিলকিস পটুয়াখালী জেলার গলাচিপার নয়া হওলাদারের মেয়ে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাকসুদা আহমেদ জানান, ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের ফতুল্লার নন্দলালপুর এলাকার একটি গলি থেকে এক বছর বয়সী নাম না জানা শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার তিনদিন পর পুলিশ বাদী হয়ে নাম না জানা দম্পতির বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করে। পরে শিশুটিকে শনাক্ত হলে মায়ের খালা জবানবন্দী দেন। তার দেওয়া জবানবন্দীর প্রেক্ষিতে সোলাইমান ও বিলকিসকে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘ তদন্ত শেষে ১৩ জন স্বাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আজ রায় ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed