সাংবাদিক মাহমুদ হোসেনের বাবা কমর উদ্দিন আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলানিউজের স্টাফ ফটো করেসপন্ডেন্ট ও দৈনিক শ্যামল সিলেটের চীফ ফটো সাংবাদিক, সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য মাহমুদ হোসেনের বাবা হাফিজ মো. কমর উদ্দিন আর নেই।
রোববার (২৬ ফেব্রুয়ারি) ভোররাত ৩টা ৫ মিনিটে সিলেট নগরের মেন্দিবাগ গার্ডেন টাওয়ারে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি….. রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ২ ছেলে ও ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ আজ বেলা ২টায় বিয়ানীবাজার উপজেলার উত্তর আকাখাজানা গ্রামের শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। মরহুমের ছোট ছেলে মাহমুদ হোসেন এমনটি নিশ্চিত করেছেন।
এদিকে, মাহমুদ হোসেনের বাবার মৃত্যুর খবর শুনে ভোররাতে সতীর্থ সহকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, চিকিৎসক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, তাঁর স্বজনরা বাসায় এসে উপস্থিত হন। তারা মরহুমের পরিবারের সদস্যদের শান্তনা দেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিজ্ঞপ্তি
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed