মিয়ানমারে জোড়া ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে মাঝারি মাত্রার জোড়া ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলের দিকে দেশটির আয়াবতী ও রাখাইন রাজ্যে এ দুই ভূমিকম্প আঘাত হানে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) বলেছে, মিয়ানমারে আঘাত হানা ভূকম্পন বাংলাদেশের কক্সবাজার এবং ভারতের কিছু এলাকায়ও অনুভূত হয়েছে।
ভূমিকম্পের তথ্য রাখা ওয়েবসাইট ভলকানো ডিসকভারি বলেছে, বঙ্গোপসাগর থেকে ১২৫ কিলোমিটার পূর্বদিকে মিয়ানমারের আয়াবতী রাজ্যের পাথিন অঞ্চল স্থানীয় সময় দুপুর ৩টা ৩৬ মিনিটে ভূমিকম্পে প্রথম কেঁপে ওঠে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। রিখটার স্কেলে কম্পনটির মাত্রা ছিল ৪ দশমিক ৯। এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর কিছুক্ষণ পরেই রাখাইন রাজ্যে ৪ দশমিক ১ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। যার উৎপত্তি বাংলাদেশের টেকনাফ থেকে ৯ দশমিক ৭ কিলোমিটার উত্তরে।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে মাঝারি মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্প বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট জেলায়ও অনুভূত হয়েছিল।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছিল, ১৬ ফেব্রুয়ারি সকাল ৯টা ৫৬ মিনিটে বাংলাদেশের সিলেটের ছাতকে ভূমিকম্প আঘাত হেনেছে। ছাতকের ১১ কিলোমিটার এলাকাজুড়ে ৪ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প হয়েছে।
Related News
ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত অন্তত ৩৪
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকা থেকে স্পেনে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৩৪Read More
মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: মিশরের গিজায় আল-আয়াত সংলগ্ন এলাকায় দুই ট্রেনের মধ্যে ভয়াবহ এক সংঘর্ষ হয়েছে।Read More



Comments are Closed