সিলেট মহানগরীর ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হলেন নজির হোসেন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নজির হোসেন।
শনিবার (২৫ ফেব্রুয়ারী) রাতে নগরীর ভাতালিয়াস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে লটারীর মাধ্যমে এ পদে নির্বাচিত হন তিনি।
উল্লেখ্য- গেল বছরের ১৫ অক্টোবর অনুষ্ঠিত ১নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলে সমসংখ্যক ৪২-৪২ ভোট পেয়ে যৌথভাবে সাধারণ সম্পাদক নির্বাচিত হন নজির হোসেন ও সৈয়দ রাজন আহমদ। এরপর থেকে দুইজন সাধারণ সম্পাদক দিয়েই চলছিল ১নং ওয়ার্ড বিএনপির কার্যক্রম। এতে সাংগঠনিক দায়িত্ব পালনে জঠিলতার সৃষ্টি হতো। এব্যাপারে কার্যকর সিদ্ধান্ত নেয়ার জন্য উভয়েই কেন্দ্রীয় নেতৃবৃন্দের দ্বারস্থ হন।
অবশেষে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে শনিবার রাতে লটারীর মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হন নজির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন মিলন, সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী প্রমূখ।
Related News
সিলেটে অভিযানে ৩টি ফার্মেসিতে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটনগরীর মীরবক্সটুলা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় ৩টি ফার্মেসি থেকেRead More
সিলেট নগরীর প্রতিটি রাস্তায় ডিভাইডারের দাবীতে মানব ডিভাইডার কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed