কক্সবাজারে ৪.১ মাত্রার ভূমিকম্প
বৈশাখী নিউজ ডেস্ক : কক্সবাজারে ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার বিকেল পৌনে ৫টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
শনিবার বিকাল ৪টা ৩৯ মিনিটে এই ভূ-কম্পন অনুভূত হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান। তিনি বলেন, “মিয়ানমারের অভ্যন্তরে ২০ দশমিক ৯০ অক্ষাংশ এবং ৯২ দশমিক ৩৩ দ্রাঘিমাংশে ভূ-কম্পনটির উৎপত্তি হয়েছে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ১। ঢাকা থেকে এর দূরত্ব ৩৭৮ কিলোমিটার। তবে ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed