এবার ভূমিকম্পে কাঁপলো জাপান
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের পর এবার ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান।
স্থানীয় সময় শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।
ভূমিকম্পে দেশটির উপকূলীয় শহর কুশিরো এবং নেমুরো কেঁপে উঠে। তবে ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এ ছাড়া জাপানের সংবাদমাধ্যমগুলোতে এখনও পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ভূমিকম্পটি প্রায় ৪৩ কিলোমিটার গভীরতায় আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস)।
জাপানে প্রায়ই ভূমিকম্প হয়। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত হওয়ায় দেশটিতে ভূমিকম্প সাধারণ ঘটনা।
এদিকে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কের ৪৪ হাজার ২১৮ এবং সিরিয়ায় ৫ হাজার ৯১৪ জন। গত ৬ ফেব্রুয়ারি ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সূত্র : এএফপি
Related News
মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭Read More
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More



Comments are Closed