Main Menu

জৈন্তাপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

Manual4 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১১টায় প্রাণিসম্পদ মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র উদ্যােগে প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বাস্তবায়নে দিনব্যাপী প্রদর্শনী চলে ৷

উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।

Manual2 Ad Code

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন এমএ, উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবী, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আজিজুল হক খোকন, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহ আল-মাসুদ।

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তৃণমুল পর্যায়ের প্রান্তিক চাষীদের উন্নয়নে নানা উপকরণ দিয়ে সহায়তা করে আসছেন। পুষ্টিকর খাদ্য উৎপাদনে গ্রাম ভিত্তিক খামারী তৈরী করতে প্রাণিসম্পদ বিভাগ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। প্রান্তিক খামারি সহ সকলের সম্মিলিত সহযোগিতায় বাংলাদেশকে খাবার উৎপাদনে এগিয়ে নিতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান ৷

Manual3 Ad Code

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর খাসিয়া সেবা সংঘের সভাপতি বিশ্বজিৎ সুমের, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবু জাহের, মুজিবুর রহমান, ডাক্তার মো. সাইফ উদ্দিন, মো. শফিকুল ইসলাম, মো. শরিফ উদ্দিন মজুমদার, আবু জাফর মো. রাজু, পংকজ দেব লিয়ন, নূরুল ইসলাম লস্কর (লেছু), মো. শাহিদ উদ্দিন ও সাখাওয়াতুল আম্বিয়া সুমন।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code