৮ দফা দাবীতে বিশ্বনাথে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল
বিশ্বনাথ প্রতিনিধি : দেশের আর্থ-সামাজিক-শিক্ষা ও রাজনৈতিক সংকট নিরসনসহ আট দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৫ ফেব্রুয়ারী শনিবার বিকেলে বিশ্বনাথ উপজেলা ও পৌর খেলাফত মজলিসের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল কারীরা বাসিয়া সেতুর উপর এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।
উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ, পৌর খেলাফত মজলিসের সভাপতি সায়েফ আহমদ সায়েক, উপজেলা খেলাফত মজলিসের উপদেষ্টা মাওলানা নুরুল ইসলাম, উপজেলা খেলাফত মজলিসের সহসভাপতি তোফায়েল আহমেদ, সহসভাপতি মুফতি শিহাব উদ্দিন, সহসাধারণ সম্পাদক মাওলানা মুহসিন আহমদ, পৌর খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ রিপন, উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান, ছাত্র মজলিসের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল ইসলাম, লামাকাজী ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা লুৎফুর রহমান, সহসভাপতি দশঘর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ লুকমান আলী, লামাকাজীর সহসভাপতি হাফেজ আলী আহমদ, সাধারণ সম্পাদক হাফেজ জাহেদ আহমদ জেহীন, দেওকলস ইউনিয়ন সহসভাপতি মাওলানা আবদুল্লাহ, ছাত্রনেতা আলা উদ্দিন,তাফাজ্জুল হক,আব্দুল হাফিজ প্রমূখ।
পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন আবিদ শিকদার।
Related News
গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে ৮ জন আটক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় বাজার সংলগ্ন বালুমহালে ইজারার শর্তRead More
জৈন্তাপুরে ১৪৮ বস্তা জিরা ভর্তি কাভার্ডভ্যান ডাকাতির অভিযোগ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে নিলামকৃত ১৪৮ বস্তা ভারতীয় জিরা ভর্তি একটিRead More



Comments are Closed