সিলেট-ঢাকা রুটে ফ্লাইট চালু করেছে এয়ার অ্যাষ্ট্রা
বৈশাখী নিউজ ডেস্ক: পুণ্যভূমি সিলেটে ফ্লাইট চালু করেছে দেশের বেসরকারি এয়ারলাইনস এয়ার অ্যাষ্ট্রা।বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা পৌণে ৩টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেটের বিভাগীয় কমিশনার ড.মোশাররফ হোসেন ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিকভাবে সিলেটে এয়ার অ্যাষ্ট্রার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
এয়ার অ্যাস্ট্রা’র সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট-ঢাকা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি। ঢাকা ও সিলেট থেকে ওয়ান ওয়ে সর্বনিম্ন ভাড়া ট্যাক্সসহ নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৫ টাকা।
চট্টগ্রাম এবং কক্সবাজারের পর বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের গন্তব্য সিলেট এয়ার অ্যাস্ট্রার জন্য গুরুত্বপূর্ণ। গত বছরের ২৪ নভেম্বর চট্টগ্রাম এবং কক্সবাজারে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করার মাত্র তিন মাসের মধ্যে নতুন এই গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করছে এয়ার অ্যাস্ট্রা। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ফ্লাইটগুলোর সময় নির্ধারণ করা হয়েছে। ঢাকা থেকে যথাক্রমে দুপুর ২টা ১০ মিনিট ও রাত ৮টায় এবং সিলেট থেকে যথাক্রমে দুপুর ৩টা ও রাত ৮টা ৫০ মিনিটে ফ্লাইট পরিচালনা করবে এয়ার অ্যাস্ট্রা।
এয়ার অ্যাস্ট্রা’র সিইও ইমরান আসিফ জানান, মাত্র তিন মাসের মধ্যে এয়ার অ্যাস্ট্রা’র বহরে তৃতীয় এয়ারক্রাফট এটিআর ৭২-৬০০ যুক্ত হওয়ায় আমরা আমাদের নতুন গন্তব্যে ফ্লাইট শুরু করতে পারছি। আশা করি সম্মানিত যাত্রীরা এয়ার অ্যাস্ট্রায় ভ্রমণ করার মধ্য দিয়ে আমাদের পরিষেবার প্রশংসা করবেন।
তিনি জানান এয়ার অ্যাস্ট্রা’র বহরে বর্তমানে তিনটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির টার্বোপ্রপ এয়ারক্রাফট এবং ৭০ জন যাত্রী বহন করতে সক্ষম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার ড.মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের পঁাচ তারকা হোটেল গ্রান্ড সিলেটের নির্বাহী পরিচালক শুব্রত ব্যানার্জি, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ ও এয়ার অ্যাস্ট্রা’র সিইও ইমরান আসিফ, জনসংযোগ কর্মকর্তা সাকিব হাসান শুভ প্রমুখ।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed