শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলির ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারি এনটিআরসিএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রকাশিত ফল অনুযায়ী, এবার মোট উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন। স্কুল-২ পর্যায়ে ১৫ হাজার ৩৭৯ জন, স্কুল পর্যায়ে ৬২ হাজার ৮৬৪ জন ও কলেজ পর্যায়ে ৭৩ হাজার ১৯৩ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ২৪ দশমিক ৮৯ শতাংশ।
গত ৩০ ও ৩১ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
http://ntrca.teletalk.com.bd/result/ এই ঠিকানায় প্রবেশ করে পরীক্ষার দেখা যাবে। প্রার্থীদের এসএমএসের মাধ্যমেও ফল জানিয়ে দেয়া হবে।
Related News
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৯৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) পুলিশেরRead More
বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্টRead More



Comments are Closed