কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা শনিবার (১৮ ফেব্রুয়ারী) রাতে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট আলাউদ্দিন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ।
কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মোঃ নুরুল হুদা দিপু, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, টিটন মল্লিক, সদস্য সাইদুল এনাম চৌধুরী লাহিন।
সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও সদস্য বৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
সভায় কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মামুন আহমদ এর মায়ের ইন্তেকালে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed